ডোমখালী সেতু পুনর্নির্মাণের আবেদন

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪১
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের হামিদপুর এলাকায় অবস্থিত ডোমখালী সেতু বেশ কয়েক মাস আগে ধসে পড়ার পর এখনো পর্যন্ত তা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। অথচ এই ডোমখালী সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক পারাপার হতো। সেতুটি ধসে পড়ায় লোকজনদের পারাপারে ভীষণ কষ্ট হচ্ছে। এখানে অস্থায়ীভাবে বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। বাঁশের সাঁকোটি নড়বড়ে হওয়ায় সেতু পারাপার ঝুঁকিপূর্ণ। সেতু দিয়ে হালকা যানবাহন— টেক্সি, কার, রিকশা পারাপার হতো। স্থানীয় কিছু অসাধু বালু ব্যবসায়ী ভারী বালির ট্রাক পারাপার করাতে গিয়ে সেতুটি ধসে পড়ে। ডোমখালী সেতুটির গুরুত্ব অনুধাবন করে এর পুনর্নির্মাণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। জসীম উদ্দিন, লালমিয়া খলিফার বাড়ি, চান্দগাঁও, চট্টগ্রাম