‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি বিষয়ে সমন্বয় সভা

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২১:৪৮
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সর্বাধিক জনগণের অংশগ্রহণে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে ‘গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড’-এ বাংলাদেশের নাম সংযোজন উপলক্ষে আয়োজিত ‘লাখো কণ্ঠে সোনার বাংলা’ কর্মসূচি বিষয়ে বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির সভাপতিত্বে স্টিয়ারিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ৯ম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী, স্টিয়ারিং কমিটির উপদেষ্টা অধ্যাপক ড. আবুল বারকাত। এছাড়াও বিভিন্ন পর্যায়ের পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণও এ সময় উপস্থিত ছিলেন। সভায় কর্মসূচি বিষয়ে আলোচনা করা হয়। -আইএসপিআর