চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ শুরু

আপডেট : ১৯ মার্চ ২০১৪, ২২:০৮
চাঁদপুরে জেলা টাস্ক ফোর্স ও মত্স্য বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ কর্মসূচির উদ্বোধন হয়েছে। গত মঙ্গলবার এ উপলক্ষে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য রালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলে, মত্স্য ব্যবসায়ী, সুধীজনের উপস্থিতিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। জেলা মত্স্য কর্মকর্তা মো. সফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের কুমিল্লা মত্স্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুস ছাত্তার, চাঁদপুর মত্স্য বিভাগের সহকারী পরিচালক আঃ আজিজ, সহকারী পুলিশ সুপার সৈকত শাহীন ও বাংলাদেশ মত্স্য ফিসিং বোর্ড চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহ আলম মল্লিক।