নীলফামারীতে লেখক মিলন মেলা!

আপডেট : ২৮ নভেম্বর ২০১৮, ২২:১৩

মঙ্গলবার ২২ হাজারেরও বেশি খুদে কবি সাহিত্যিকদের মিলন মেলা হয়েছে নীলফামারীতে। এ দিন বর্ণিল আয়োজনে অনুষ্ঠানে ৪৫৭ জন নির্বাচিত খুদে কবিকে সম্মাননা এবং ৫শ’ টাকার প্রাইজবন্ড, সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হয়। জেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মিলন মেলার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভিশন-২০২১’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, কথা সাহিত্যিক আখতার হুসেন।