আজ ৭ চৈত্র, ১৪২০ বঙ্গাব্দ এবং ১৯ জমা: আউয়াল, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-১৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬-১৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৩। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ৩ ও ৯। শুভবার: বৃহস্পতি ও মঙ্গলবার। শুভরত্ন: পোখরাজ ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: উচ্চাভিলাষী ও বুদ্ধিবৃত্তিক গুণের অধিকারী। আপনি মেধাবী। যে কোন আলোচনায় সহজে অংশগ্রহণ করতে পারেন। আপনি সাহসী। সহজে রেগে যাওয়ার প্রবণতা আছে আপনার। সংঘাত ও শত্রুতা আপনার অগ্রগতিকে বাধাগ্রস্ত করবে। বিকল্প পথে আপনি সাফল্যের দ্বারপ্রান্তে উপনীত হবেন। আপনাকে সংযমী ও ধৈর্যশীল হতে হবে। আবেগ নিয়ন্ত্রণ করতে হবে।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:সুরকার জোহান সেবাসটিয়ান বাখ, শিল্পপতি জন ডি রকফেলার, ওস্তাদ বিছমিল্লাহ খান, শিক্ষাবিদ লুত্ফুল হক চৌধুরী।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। কর্মক্ষেত্রে হঠাত্ কোনো বিশৃংখলা দেখা দিতে পারে। সম্পত্তি সংক্রান্ত কোনো বিরোধ দেখা দিতে পারে। বিবাদ এড়িয়ে চলার চেষ্টা করুন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না। মনোবল বাড়াতে চেষ্টা করুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ অপ্রিয় পরিস্থিতি এড়িয়ে চলার চেষ্টা করুন। উত্তেজনা পরিহার করে নিজেকে সংযত রাখতে পারলে ভালো করবেন। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। পদস্থ প্রভাবশালীদের আনুকূল্য পেতে পারেন।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ শরীর ভালো নাও থাকতে পারে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক কোনো বিষয়ে চিন্তিত হতে পারেন। সতর্কতা অবলম্বন করুন। কাউকে বিশ্বাস করার আগে ভালোভাবে যাচাই করে নিন। প্রতারিত হওয়ার আশংকা আছে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে পারবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্য লাভবান হতে পারেন। শেয়ার মার্কেটে বিনিয়োগ সতর্কতার সাথে করুন। ঋণ পরিশোধ হতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ পিতৃস্বাস্থ্য ভালো নাও যেতে পারে। ব্যস্ততা ও দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে না। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। কোনো সূত্র থেকে অর্থাগমের সম্ভাবনা আছে। চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ বুদ্ধি খরচ করে কাজ করুন। বুদ্ধি ও পরিশ্রম দিয়ে সমস্যা সমাধান করতে পারবেন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ। ব্যবসায় লাভযোগ আছে। ভ্রমণ পরিহার করতে পারলে ভালো করবেন। দূরের যাত্রা শুভ নয়।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। মামলা-মোকদ্দমা এড়িয়ে চলার চেষ্টা করুন। আবেগ সংযত করতে পারলে ভালো করবেন। কাজকর্মে কোনো ধরনের বাধার সৃষ্টি হতে পারে। কান কথায় কান দেবেন না।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ বিদ্যার্থীদের জন্য সময় খুব একটা অনুকূল নাও থাকতে পারে। পড়াশোনায় মনোযোগ দেয়ার চেষ্টা করুন। আয় বাধাগ্রস্ত হতে পারে। দাম্পত্য ভুল বুঝাবুঝি এড়িয়ে চলতে পারলে ভালো করবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক ব্যাপারে বিদেশ ভ্রমণ সফল হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। বেকারদের কর্মসংস্থান প্রচেষ্টা জোরদার করুন। ক্ষেত্রবিশেষে অনুকূল সাড়া পেতে পারেন। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। সঞ্চয়ের প্রচেষ্টা বাধাগ্রস্ত হতে পারে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ কেউ আজ আপনার বিরোধিতা করতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। সময়কে কাজে লাগাতে চেষ্টা করুন। মানসিক শান্তি বজায় থাকবে। দাম্পত্য পরিবেশ ভালো থাকবে। চঞ্চলতা পরিহার করুন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কাজকর্মে অগ্রগতি হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। আর্থিক চিন্তা বৃদ্ধি পাবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। বাড়িতে কারো সাথে মতবিরোধ হতে পারে। রোমান্টিক যোগাযোগ শুভ।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ রাজনীতিকদের জন্য দিনটি শুভ নয়। বিরোধী পক্ষ ষড়যন্ত্র করতে পারে। দাম্পত্য অশান্তি হতে পারে। যৌথ ও অংশীদারি ব্যবসায় সতর্ক থাকুন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। ছাত্র-ছাত্রীদের জন্য সময় অনুকূল থাকতে পারে।
