শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা
সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবন দিয়ে অবৈধভাবে ভারতীয় গরু আনার সময় ট্রলার জব্দ করেছেন কৈখালী কোস্টগার্ড সদস্যরা।
মঙ্গলবার রাতে সুন্দরবনে লেবুখালী সংলগ্ন কেওড়াতলী খালে ট্রলারসহ আটটি গরু আটক করার সময় পাচারকারীরা পালিয়ে যায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের চিফ অপারেশন অফিসার লে. ইমতিয়াজ সত্যতা নিশ্চিত করে জানান, গরু পাচারের খবর গোপনে জানতে পেরে কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল থেকে আটটি গরু বোঝাই ট্রলার জব্দ করে বসন্তপুর কাস্টমস অফিসে হস্তান্তর করে।
