পুলিশ কর্মকর্তা হত্যা চেষ্টা মামলা

বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর জামিন

আপডেট : ২০ মার্চ ২০১৪, ২৩:৪০
বিএনপির যুগ্ম-মহাসচিব ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনু জামিন পেয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম তাকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন। তার আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, আইনগত প্রক্রিয়া শেষে সন্ধ্যা নাগাদ রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত মঙ্গলবার রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের সাবেক পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ শাহরিয়ারকে গুলি করে হত্যা চেষ্টার মামলায় প্রথম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন মিনু। শুনানি শেষে তখন বিচারক আবেদন না-মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন।