তারুণ্য.কম

আপডেট : ২১ মার্চ ২০১৪, ১৯:১৭
গ্রন্থনা : প্রাঞ্জল সেলিম  জানার দুনিয়া ইঙ্কস্কেপ ‘ইঙ্কস্কেপ’ হচ্ছে ওপেনসোর্স ভিত্তিক একটি গ্রাফিক্স এডিটর। যেটিকে একটি শক্তিশালী ও সুবিধাজনক ড্রয়িং টুল হিসেবে ব্যবহার করা যায়। এ সফটওয়্যারটিকে ইচ্ছা করলেই আপনি অ্যাডবি ইলাস্ট্র্যাটরের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারবেন। ইঙ্কস্কেপ টুলবার অনেক সহজ সরল। একেবারে উপরের সারিতে আছে নতুন ফাইল তৈরি করা, সেভ করা, ফাইল খোলা, প্রিন্ট করা ইত্যাদি সাধারণ কমান্ডগুলো। বাড়তি যেগুলো আছে সেটা হচ্ছে গ্রুপ, আনগ্রুপ, জুম, ক্লোন, ডুপ্লিকেট ইত্যাদি। এর নিচের লাইনেই রয়েছে সিলেকশন, ফ্লিপ এবং রোটেটের কমান্ড। এছাড়াও মাপজোঁখ করার অপশন রয়েছে এখানে। আঁকাআকির মূল টুলবার হচ্ছে বাঁ দিকে। মূল টুলগুলোর মধ্যে রয়েছে টুইক, রেক্টেঙ্গল, থ্রিডি বক্স, সার্কেল, স্টার-পলিগন, স্পাইরাল, ফ্রিহ্যান্ড লাইন, কার্ভ, ক্যালিগ্রাফি, ফিল, টেক্সট, ডায়াগ্রাম কানেক্টরস, গ্র্যাডিয়েন্ট এবং পিক কালার। একেবারে নিচের দিকে থাকছে রং বেছে নেওয়ার প্যানেল। আরও জানতে ভিজিট করুন :www.inkscape.org সাইটটি। গেম কর্নার দ্য সিক্রেট ওয়ার্ল্ড একটি পৌরানিক কাহিনী নিয়ে তৈরি হয়েছে দ্য সিক্রেট ওয়ার্ল্ড। তবে এখানে আধুনিক শহরের সব সুবিধাই বিদ্যমান। গেমার নিজের রাজত্ব হিসেবে ইচ্ছা করলে নিউইয়র্ক, লন্ডনসহ বেশ কয়েকটি শহরকে বেছে নিতে পারবে। গেমের কাহিনীর ধরনেও আনা যাবে পরিবর্তন। এ ছাড়া নানা ধরনের আধুনিক অস্ত্র থেকে নিজের জন্য উপযুক্তটি বেছে নেওয়ার ব্যবস্থা রয়েছে। যেখানে পৌরানিক ও লোককাহিনীর পাশাপাশি অন্ধকার ও ষড়যন্ত্রও মোকাবেলা করতে হবে গেমারকে। গেমে রয়েছে দাঁতওয়ালা ভূত-প্রেতের আনাগোনা। গেমার কোনো কারণে পিছু হটলে ঘাড় মটকে ধরে বনের গভীরে নিয়ে যাবে এরা। গেমের শুরুতে চার সপ্তাহ আগে গেমার কীভাবে অলৌকিক শক্তির অধিকারী হয়েছে তার একটি দৃশ্যপট দেখা যাবে। এরপর জঙ্গলের একটি বিশেষ পাতা মাটিতে পড়ে থাকতে দেখবে সে। গেমার পাতাটি হাতে নিয়ে পরখ করার পরপরই আশপাশে আজব সব প্রাণী অবস্থান লক্ষ্য করবে। এসব ভুতুড়ে প্রাণী হঠাত্ করেই গেমারের ওপর হামলা চালাবে। নিজের কাছে থাকা আধুনিক সব অস্ত্র ও অগ্নিকুণ্ডলির মাধ্যমে শত্রুদের প্রতিহত করতে হবে। আরও জানতে ভিজিট করুন :www.thesecretworld.com সাইটটি। পড়াশোনা পাঠশালা আমাদের মধ্যে অনেকের গণিতের প্রতি ভীতি রয়েছে। অনেকেরই দেখা যায় অংক করতে চান না কিংবা বোঝেন না। আর তাই অনেক ধরনের বই, গাইড রয়েছে সহজে গণিত সম্পর্কে জানানোর জন্য। পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমেও নানা ধরনের সুবিধা দেওয়া হচ্ছে গণিতকে আরও সহজ করে তোলার জন্য। তেমন কিছু ওয়েব সাইটের মধ্যে গণিত পাঠশালা সাইটটি বেশ কাজের। সেখানে খুব সহজে সব ধরনের সমস্যার সমাধান করে দেওয়া আছে। আরও আছে গণিত ভীতি দূর করার জন্য সহজ নিয়মে গণিত শেখার সুবিধা। আর এমনই সুবিধা দিচ্ছে গণিত শেখার এই সাইটটি। বাংলা ভাষায় গণিতের নানা বিষয় তুলে ধরা হয়েছে গণিত পাঠশালা নামের ওয়েবসাইটে। গণিতের মজার বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপন করা এবং সবাইকে গণিতে আগ্রহী করে তোলার উদ্দেশ্য নিয়ে চালু হওয়া সাইটটিতে বিভিন্ন গণিতবিদদের জীবনী, গণিতের টিউটোরিয়াল, গণিতের ইতিহাস, প্রকৃতিতে গণিত, গণিতের জাদু, মজার সমস্যা, সংখ্যার কারুকাজ, অবাক গণিত, গণিত সংবাদ, থিওরেম পরিচিতিসহ নানা বিষয় রয়েছে। সাইটটির সুবিধা নিতে ভিজিট করুন :www.gonitpathshala.org রেড কার্পেট অ্যানি হ্যাথওয়ে আমেরিকান অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে। ওয়াল্ট ডিজনির ফিল্ম, ‘দ্য প্রিন্সেস ডায়েরি’ দিয়ে প্রথম চলচ্চিত্রে প্রবেশ করেন তিনি। পরবর্তীতে সেটার সিক্যুয়েলেও অভিনয় করেছিলেন তিনি। সেই সময়ে থেকেইে বেশ নাম করে ফেলেন তিনি। ড্রামা ও মেলোডি ধাঁচের সিনেমাতে তার বেশি আগ্রহ। সুন্দর চেহারা আর অভিনয় দক্ষতার জন্য খুব সহজেই সবার মনে স্থান করে নিয়েছেন তিনি। তার সৌন্দর্যে একটি পালক যোগ করে তার চুল। অসাধারণ সুন্দর চুলের অধিকারী অ্যানি সব জায়গায় তার চুলের জন্য ব্যাপক প্রশংসিত। কিন্তু দেখা গেল, সিনেমার প্রয়োজনে তিনি নিজের চুলও কেটে ফেলেন। তিনি ‘লে মিজারেবল’ সিনেমাতে অভিনয় করে আরও একবার দর্শকদের মন জয় করে নিলেন। দিন দিন আরও বাড়ছে তার জনপ্রিয়তা। সিনেমাটি অস্কারে নমিনেশন পেয়েছিল। এর আগে তিনি জনপ্রিয় ‘ব্যাটম্যান’ সিরিজে অভিনয় করেছিলেন। ব্যাটম্যানের সঙ্গে যোগ দিয়েছিলেন অভিনেত্রী অ্যানি হ্যাথওয়ে। ব্যাটম্যান সিরিজের ছবি ‘দ্য ডার্ক নাইট রাইজেস’-এ ‘ক্যাটওম্যান’-এর বেশে দেখা গেছে তাকে। রুপালি পর্দার ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেলের সঙ্গে জুটি বাঁধলেন তিনি। ক্রিস্টোফার নোলানের এই ছবিটি মুক্তি পায় ২০১২ সালের ২০ জুলাই। তার সম্পর্কে আরও জানতে ভিজিট করুন : www.imdb.com/name/nm0004266/