ভ্রমণভিত্তিক ভবিষ্যত্ গড়তে

আপডেট : ২১ মার্চ ২০১৪, ১৯:১৮
বিশ্বজুড়ে চাহিদা ও অনুমোদিত কোর্স যা এদেশ থেকেই সম্পন্ন করা যায় তা নিয়ে লেখাপড়া করা। এরকম কোর্সের অন্যতম হচ্ছে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এদেশে এর যেমন ব্যাপক চাহিদা রয়েছে, তেমনি বিশ্বের ১৭৩টি দেশে ক্রেডিট ট্রান্সফার করে লেখাপড়া ও চাকরি করার সুযোগও রয়েছে। বিটেক এডেক্সেলের আওতায় এনডি-এইচএনডি ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট করে দ্রুত চাকরি পাওয়া যায়। এটি ইউকে সরকার ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি ক্রমবর্ধমান গ্লোবাল ক্যারিয়ার গড়ার ডিগ্রি। বিশ্বজুড়ে এধরনের এক্সপার্টদের চাহিদা সবসময়ই বেশি থাকে। লক্ষ্য করলে দেখা যায়, এসএসসি-এইচএসসি অথবা ‘ও’ লেভেল-‘এ’ লেভেল পাস করার পর বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর-মাস্টার্স করতে কমপক্ষে ৪-৬ বছর লেগে যায়। শুধু লেখাপড়ার জন্য শিক্ষার্থীকে ৭-৮ বছর সময় দিতে হচ্ছে চাকরি পাওয়ার পূর্বেই। এরপর সব বিষয় চাকরি পাওয়াও নিশ্চিত করে না। অথচ অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট পড়তে থাকা (ফাইনাল ইয়ার) অবস্থাতেই চাকরির অফার পেতে থাকে এর শিক্ষার্থীরা, যা সব শিক্ষার্থীরই কাম্য। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা মূলত এসএসসি-এইচএসসি অথবা ‘এ’ লেভেল-‘ও’ লেভেল পাসকৃত শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। যারা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশে যেতে চান বা এ দেশে ডিগ্রি সম্পন্ন করে অন্য দেশে চাকরি করতে চান, তাদের জন্যও কোর্সটি বিশেষ সহায়ক। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এ বিষয়ে পড়তে পারবেন। এক্ষেত্রে শিক্ষার্থী এ বিষয়ে ভর্তির ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসে লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর টপআপ বা বিএসসি। বাংলাদেশে কোর্সটি সাফল্যের সাথে পরিচালনা করছে ক্যাটেক। এদের প্রধান ক্যাম্পাস উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত, ফোন :০১৯২৬৯৬৩৬৫৩। এসব কোর্সে শিক্ষা দেওয়ার জন্য এদের রয়েছে এডেক্সেল অনুমোদিত দক্ষ শিক্ষকমণ্ডলী, যারা সার্বক্ষণিক এখানে দক্ষতার সাথে কাজ করে চলেছেন। ক্যাটেকে বিগত ব্যাচের বিভিন্ন কোর্স সমাপ্তকৃতদের প্রায় সবাই এখন বিভিন্ন সেক্টরে কর্মরত। এছাড়া আনন্দের বিষয় এখন ক্যাটেক থেকেই লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে।