ব্যবসায় প্রশাসন পড়তে

আপডেট : ২১ মার্চ ২০১৪, ১৯:১৯
বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতাদের মধ্যে অনেকে আবার মানব কল্যাণের কথা মাথায় রেখে প্রতিষ্ঠা করেন। আর এই কল্যাণের কথা চিন্তা করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদযাত্রা শুরুর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান খ্যাতনামা অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আইন, ব্যবসায় প্রশাসন, সমাজ বিজ্ঞান ও অর্থনীতি বিভাগের মোট ১৬৮ জন ছাত্র-ছাত্রী নিয়ে এ বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করলেও বর্তমানে প্রায় ৯ হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে এখানে। গুণগত, মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ, আর্দশ ও দেশপ্রেমিক মানব সম্পদ তৈরীতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রশংসার দাবিদার। বিভিন্ন বিভাগ থেকে পাসকৃত ছাত্রছাত্রীরা চাকরির বিভিন্ন ক্ষেত্রে সফলভাবে স্থান করে নিলেও ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে পাস করা ছাত্রছাত্রীদের অবস্থান অনেক ঊর্ধ্বে। তারা বিসিএস প্রশাসনসহ দেশে ও বিদেশে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান যেমন ব্যাংক, বীমা, পুঁজিবাজার, রিয়েল এস্টেট ও মাল্টিন্যাশনাল কোম্পানিসহ ব্যবসা-বাণিজ্যে কর্মরত আছেন। ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে পাসকৃত শিক্ষার্থীদের বেকার থাকতে হয় না। এর কারণ ডিআইইউ’র ব্যবসায় প্রশাসন বিভাগের প্রতিটি কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে সুপরিকল্পিত, সুশৃংখল, তাত্ত্বিক ও ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে। আর এর নেতৃত্ব ও দিক নির্দেশনা দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের খ্যাতিমান অধ্যাপক ও এই ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদের উপদেষ্টা অধ্যাপক মো. সেলিম ভূইয়া। তাই ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ব্যবসায় শিক্ষা অনুষদ আজ আর্দশ অনুষদ হিসেবে পরিচিত। এ অনুষদের ডিনের দায়িত্বে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ :বাড়ি-৪, রোড-১, ব্ল¬ক-এফ, বনানী, ঢাকা। ফোন :৯৬১৩৮৬৮, ০১৬১১৩৪৮৩৪৬। এছাড়াও রয়েছে, অত্যন্ত মেধাবী, অভিজ্ঞ ও পরিশ্রমী ২৫ জন পূর্ণকালীন শিক্ষক ও কিছু সংখ্যক খণ্ডকালীন অধ্যাপক। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই অনুষদের পাঠদানের মাধ্যম হচ্ছে ইংরেজি। এ ইউনিভার্সিটিতে ট্রাইমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। প্রতি বছর বিবিএ ও এমবিএ ফাইনাল সেমিস্টারে শিক্ষার্থীদের স্টাডি ট্যুর এবং বিভিন্ন সেমিস্টারে শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের ব্যবস্থা করা হয়। প্রতি ২ সেমিস্টার পর পর ভাইবা এবং ফাইনাল সেমিস্টারে ইন্টার্নশিপ ছাত্রছাত্রীদের জন্য বাধ্যতামূলক। কোর কোর্সের পাশাপাশি রয়েছে অনেকগুলো মেজর কোর্স। যেমন—মেজর ইন ম্যানেজমেন্ট, মেজর ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মেজর ইন অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম, মেজর ইন ফিন্যান্স, মেজর ইন ব্যাংক ম্যানেজমেন্ট, মেজর ইন মার্কেটিং এবং মেজর ইন ইনফরমেশন সিস্টেম। শিক্ষার্থীরা তাদের পছন্দ অনুযায়ী উল্লিখিত যেকোনো বিষয়ে লেখাপড়া করতে পারে। ঢাকা ইন্টান্যাশনাল ইউনিভার্সিটিতে নিয়মিত শিক্ষার্থীদের পাশাপাশি চাকরিজীবি এবং বিএমএ ডিপ্লোমা পাসকৃত শিক্ষার্থীদের জন্য সান্ধ্যকালীন শিফট চালু রয়েছে।