কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দুর্ধর্ষ ডাকাত ও আন্তঃজেলা ডাকাত দলের সরদার আ. রাজ্জাক বয়াতীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বাঁশবুনিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আ. সালামের নেতৃত্বে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবুনিয়া গ্রামের একটি বাগানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। ডাকাত আ. রাজ্জাক বয়াতী উপজেলার বাঁশবুনিয়া গ্রামের মৃত সুলতান বয়াতীর ছেলে।
অফিসার ইনচার্জ (তদন্ত) মো. আ. সালাম জানান, গ্রেফতারকৃত রাজ্জাক কাঠালিয়া থানার ডাকাতি মামলার পলাতক আসামি। তার বিরুদ্ধে কাঠালিয়া থানাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, চুরি, দস্যুতা, ছিনতাইসহ বিভিন্ন মামলা রয়েছে। তাকে কোর্টে চালান করা হয়েছে।
