স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া হচ্ছে। ঝগড়ার এক পর্যায়ে স্বামী তার স্ত্রীর গালে ঠাস করে একটা চড় কষিয়ে দিলেন।
স্ত্রী :কী! তুমি আমার গায়ে হাত তুললে?
স্বামী বেচারা ভেবে দেখলেন, আসলে কাজটা অন্যায় হয়ে গেছে। তাই একটু নরম সুরে তিনি বললেন, আরে না না, আমি তোমাকে ভালোবেসে চড়টা মেরেছি।
স্ত্রী তখন স্বামীর দুই গালে কষে দুইটা চড় লাগিয়ে দিলেন।
স্বামী :(থ হয়ে) তুমিও আমাকে!
স্ত্রী :তুমি কি ভেবেছ আমি তোমাকে কম ভালোবাসি?
স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার একপর্যায়ে পাশের একটি ছাগলকে দেখিয়ে স্ত্রী বলছে—
স্ত্রী :ওই দেখো, তোমার আত্মীয়?
স্বামী :হ্যাঁ, বিবাহসূত্রে!
রোগী :ডাক্তার সাহেব, গেল এক সপ্তাহে আমি বুঝতে পারছি মামুলি কাশিও কী ভয়ংকর হতে পারে।
ডাক্তার :তা কী দেখে বুঝলেন?
রোগী :কী আবার, আপনার দেওয়া বিলটা দেখে।
শীতকালে জামাই ও শ্বশুরের মধ্যে কথোপকথন—
জামাই :আব্বা, পিঠা খাওয়ার জন্য শীতকালই উপযুক্ত সময়।
শ্বশুর :হুমম! তুমি আমার মনের কথাটাই বলেছ। আগে শীত এলেই আমি আমার শ্বশুরকে পিঠা খাওয়ার দাওয়াত দিতাম!
