১ম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে ভর্তির জন্য রিলিজ স্লিপে আবেদনের সময় বৃদ্ধি

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২০:৩৪
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির রিলিজ স্লিপে ভর্তির জন্য আবেদন করার সময়সীমা ২২ মার্চ তারিখ রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। যে সকল শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ভর্তি বাতিল করেছে, তারা উক্ত সময়ের মধ্যে রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস সংশ্লিষ্ট কলেজে আগামী ৩০ মার্চ ২০১৪ তারিখ থেকে শুরু হবে। -তথ্য বিবরণী