বগুড়ার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা-দাসপাড়া ইছামতির নদীর উপর স্বেচ্ছাশ্রমে নির্মিত বাঁশের সাঁকোটি হাজারো মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। নদীর উপর কোন ব্রীজ নির্মাণ না হওয়ায় জনসাধারণের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ইছামতি নদীর পূর্বপাশের কয়েকটি গ্রামের লোকজন ও শিক্ষার্থীকে উপজেলা সদরে আসতে হয় এ পথে। বর্ষাকালে তাদের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো। পৌর মেয়র এজিএম বাদশাহ্ বলেন, ইছামতি নদীর উপর ব্রীজ না থাকায় ওই পাড়ের কয়েকটি গ্রাম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। তাছাড়া ব্রীজ না থাকায় ওই এলাকায় কোন পাকা রাস্তা করা সম্ভব হয়নি।
