কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের আবেদন

আপডেট : ২২ মে ২০১৯, ২২:০০

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলার জনসংখ্যা লক্ষাধিক। এখানে স্কুল কলেজ গড়ে উঠেছে| এলাকায় শিক্ষার হার বাড়ছে, অন্যদিকে কর্মমুখী শিক্ষার অভাবে বাড়ছে বেকারের সংখ্যা। দুঃখের বিষয়, এখানে কোনো কর্মমুখি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান নেই| যার কারণে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। তাই আমি নবীগঞ্জ উপজেলায় কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কতৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি।

মো. আজিজুর রহমান আজিজ

নবীগঞ্জ, হবিগঞ্জ