সাংবাদিক দম্পতি মারধরের ঘটনায় দুই আনসার সদস্য সাসপেন্ড

আপডেট : ২১ মার্চ ২০১৪, ২৩:১১
রাজধানীর শ্যামলীর পিকেএসএফ ভবনে সাংবাদিক দম্পতিকে মারধরের ঘটনায় দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন শুক্কুর ও রমজান। আনসারের ঢাকা জেলা কমান্ডার খলিলুর রহমান সাংবাদিকদের জানান, দুই আনসার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্টে তারা দোষী প্রমাণিত হলে তাদের স্থায়ীভাবে বরখাস্ত করা হবে। উল্লেখ্য, গত ১৩ মার্চ রাতে পিকেএসএফ (পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন) ভবনে আনসার ক্যাম্পের ৬/৭ জন আনসার সাংবাদিক দম্পতি তৌহিদ শান্ত ও সাজেদা সুইটিকে মারধর করে।