নারায়ণগঞ্জ শহরতলীর গোগনগর এলাকায় স্কুলছাত্র সাব্বির হাসান (১১) হত্যার রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে বলে দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, এ ঘটনায় শনিবার সকালে আরো একজনকে আটক করা হয়েছে। সে হত্যাকাণ্ডের ব্যাপারে বেশ কিছু তথ্য দিয়েছে। আর এসব তথ্যের উপর ভিত্তি করে অনেকটাই ক্লু বের করা সম্ভব হচ্ছে। এ নিয়ে সাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে ৭ জনকে আটক করা হয়েছে। শনিবার সকালে আটককৃত শিশুর নাম সৌরভ (১২)। সে গোগনগর এলাকার মুকুল মিয়ার ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এস আই নজরুল ইসলাম জানান, মামলার তদন্তের স্বার্থে এখনই কিছু বলা যাচ্ছে না। এ ব্যাপারে অচিরেই বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, ১১ দিন নিখোঁজ থাকার পর গত ১৬ মার্চ সন্ধ্যায় গোগনগর এলাকায় আউয়ালের ঘাট সংলগ্ন বুড়িগঙ্গার শাখা খাল থেকে সাব্বিরের মৃতদেহ উদ্ধার করা হয়।
