রাজধানীতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহূত যুবক উদ্ধার হয়নি

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২৩:০৩
রাজধানীর মহাখালীতে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে অপহূত শামসুর রহমান মিমু (২৫) এখনও উদ্ধার হয়নি। গত ১০ জানুয়ারি মহখালী ফ্লাইওভারের নিচে একটি মাইক্রোবাস থেকে ৪/৫ জন ব্যক্তি নেমে নিজেদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দেয়। তারা জিজ্ঞাসাবাদের নামে মিমুকে উঠিয়ে নিয়ে যায়। ঘটনাস্থলের পাশে দাঁড়িয়ে ছিলেন মিমুর শ্যালক । তিনি বিষয়টি পরিবারকে জানান। এ ঘটনায় ঐদিনই মিমুর মা শাহেনুর খানম কান্তা বনানী থানায় জিডি করেন। তার পরিবারের পক্ষ থেকে র্যাব সদর দফতর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে খোঁজ নিলে, মিমু নামে কাউকে আটক করা হয়নি বলে জানানো হয়েছে।