চট্টগ্রামে হিযবুত তাহরীরের এক কর্মী আটক

আপডেট : ২২ মার্চ ২০১৪, ২৩:০৪
চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের এক কর্মীকে শুক্রবার গভীর রাতে আটক করেছে পুলিশ। প্রচারপত্র বিলির সময় ফয়েজ আহমদ নোমান (২৯) নামে এই কর্মীকে নগরীর ওআর নিজাম রোড থেকে আটক করা হয়। সে বেসরকারি একটি শিপিং কোম্পানিতে কাজ করেন। পুলিশ জানায়, নোমান শিপিং কোম্পানিতে চাকরির পাশাপাশি হিযবুত তাহরীরের কাজ করতেন। সে লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার মোল্লাবাড়ির মৃত তসলিম উদ্দিনের পুত্র। নগরীর হালিশহরস্থ ছোটপুলের শান্তিবাগ আবাসিক এলাকায় তার বাসা।