ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকায় মোহামেডানের বিপক্ষে হারের পর নিজেদের ভেন্যু ময়মনসিংহে ড্র করেছে আরামবাগ। গতকাল সাইফ স্পোর্টিং ১-১ গোলে ড্র করে আরামবাগ।
খেলার প্রথমার্ধে আরামবাগ ভালো খেলেও কোনো গোল করতে পারেনি। খেলার দ্বিতীয়ার্ধের ২ মিনিটের মাথায় আরামবাগের ফরোয়ার্ড বায়াগা পাউল এমিল গোল করে দলকে এগিয়ে নেন ১-১। ৬১ মিনিটের সাইফ স্পোর্টিংয়ের ডিনার কর্ডোভার দুর্দান্ত শটে গোল করে খেলায় সমতা আনেন ১-১।
