পটুয়াখালী সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো. গোলাম সরোয়ারকে (দোয়াত-কলম) হত্যার উদ্দেশ্যে অপর প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সশস্ত্র সন্ত্রাসীরা শুক্রবার রাতে শহরের পুরানবাজার এলাকার তার বাসায় হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। শনিবার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিতভাবে এ অভিযোগ করেন চেয়ারম্যান প্রার্থী গোলাম সরোয়ার।
