বাসস কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন

সভাপতি হারুন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর

আপডেট : ২৩ মার্চ ২০১৪, ২২:৩৫
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন (২০১৪-১৫) গতকাল রবিবার পুরানা পল্টনে বাসস কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সকাল ১১টা থেকে একটানা দুপুর ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। নির্বাচনে মো. হারুন-অর-রশিদ সভাপতি ও মো. রমজান হোসেন কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। কল্যাণ সমিতির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম (তোতা) এবং কার্যকরী সদস্য সাইফুল ইসলাম সবুজ, মুমিনুল হক, মো. ইসমাইল পারভেজ ও মো. আবু হাসান। নির্বাচন পরিচালনা করেন বাসস’র সিনিয়র সাব-এডিটর মো. আনোয়ার উদ্দিন এবং এ কে এম নাসির উদ্দিন আহমেদ।