মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বেলা ৩ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সভায় দলের জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন।