বগুড়া-৬ আসনে জাপার প্রার্থী নূরুল ইসলাম

আপডেট : ২২ মে ২০১৯, ২২:৫০

বগুড়া-৬ (সদর) আসনে উপ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. নুরুল ইসলাম ওমর। মঙ্গলবার জাতীয় পার্টি ওমরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। 

এই আসনে উপ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে আটটি রাজনৈতিক দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট। মঙ্গলবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে উপ-নির্বাচন বর্জনের ঘোষণা দেন বাম গণতান্ত্রিক জোটের বগুড়া জেলা শাখার সমন্বয়ক এবং গণসংহতি আন্দোলনের আহ্বায়ক আবদুর রশিদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন বাংলাদেশের কমিউনিস্টি পার্টির সহ-সম্পাদক সাজ্জাদ জহির।

নির্বাচন বর্জনের যুক্তি তুলে ধরে আবদুর রশিদ বলেন, ৩০ ডিসেম্বর  ভোটের নামে প্রহসন হয়েছে। রাতের আঁধারে ভোট কেটে বাক্সে ভরা হয়েছে। ভোটাধিকার বঞ্চিত সাধারণ মানুষ চরম ক্ষুব্ধ। ভোটের অধিকার হারানো বঞ্চনার দগদগে ঘা শুকাতে না শুকাতে উপজেলা নির্বাচনের নামে জনগণের সঙ্গে চরম প্রহসন করা হয়েছে। ২৪ জুন বগুড়া-৬ আসনে উপ নির্বাচনে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের নামে জনগণের সঙ্গে আরেকটি প্রহসনের নাটক মঞ্চস্থ হতে চলেছে।