পুরনো ঢাকায় মাদকাসক্ত পুত্রের হাতে খুন হয়েছেন এক বৃদ্ধ পিতা। মঙ্গলবার বিকালে গোবিন্দ দাস লেনের একটি বাসায় এ ঘটনা ঘটে।
বংশাল থানা পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম নুরুল ইসলাম (৮৫)। আর ঘাতক সন্তান হচ্ছে মামুন (৪০)। দীর্ঘদিন ধরে মামুন মাদকাসক্ত। তার কারণে পরিবারের অশান্তি বিরাজ করছে। মাদক সেবনের জন্য টাকা না পেলে ক্ষিপ্ত হয়ে উঠা মামুনের স্বভাবে পরিণত হয়। গতকাল টাকার জন্য মামুন বৃদ্ধার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়। এক পর্যায়ে মামুন পিতার গলা ধারালো অস্ত্র দিয়ে কেটে হত্যা করে পালিয়ে যায়। গতকাল সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মামুনকে গ্রেফতার করতে পারেনি।
