গলাচিপা উপজেলার পানপট্টি ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খানের জামিন আবেদন বাতিল করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন রায়ের আদালতে হাজির হলে ঐ ইউপি চেয়ারম্যানকে জেল হাজতে পাঠানো হয়। ২০০৯ সালের ১৭ আগষ্ট উপজেলার পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক সভায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাদি হয়ে গলাচিপা থানায় মামলা করেন। মোয়াজ্জেম খান উচ্চ আদালত থেকে ৩ মাসের আগাম জামিন নিয়ে নির্ধারিত সময়ে নিম্ন আদালতে হাজির না হয়ে কয়েক মাস ধরে পলাতক ছিলেন।
