কাজী নুরুল হুদা
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া গ্রামের বাসিন্দা বিআরডিবির কর্মকর্তা (অব.) কাজী নুরুল হুদা (৭২) হূদরোগে আক্রান্ত হয়ে গত সোমবার দুপুরে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী ও ২ ছেলে রেখে গেছেন। মঙ্গলবার সকালে গ্রামের বাড়ির সামনে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ডিএল রায়
বাগেরহাট জেলার ফকিরহাটের মুক্তিযোদ্ধা ডিএল রায় বেতাগা ইউনিয়নের বিঘাই গ্রামে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, এক কন্যা রেখে গেছেন। তাকে গার্ড অব অনার প্রদান শেষে সত্কার করা হয়েছে।
