জিন্নাতুল ইসলাম কবি
ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহসভাপতি ও প্রিমিয়ার ব্যাংকের শ্যামলী শাখার উপ ব্যবস্থাপক জিন্নাতুল ইসলাম কবি (৩৪) ভাস্কুলাইটিস রোগে ভুগে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। আজ বুধবার সকালে নেত্রকোনার মোহনগঞ্জের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।
শারেক আহমেদ
শারেক আহমেদ (২৭) গত ২৩ মার্চ সকালে নিউইয়র্কের একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি যুক্তরাষ্ট্রের কুইনস বিশ্ববিদ্যালয় থেকে করপোরেট ল এর উপর উচ্চতর ডিগ্রি লাভ করেছিলেন। আগামী শুক্রবার বাদ জুমা মগবাজার দিলু বেপারী মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
