শোক সংবাদ

আপডেট : ২২ মে ২০১৯, ২৩:০২

মীর আবদুল হান্নান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ফেনী জেলা সাবেক কমান্ডার মীর আবদুল হান্নান গতকাল বুধবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ফেনীর মিজান ময়দানে বাদ যোহর ছাগলনাইয়া পাইলট হাইস্কুল মাঠে জানাজা শেষে মরহুমের নিজ গ্রাম পূর্ব ছাগলনাইয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হবে।

জসিমউদ্দিন মজুমদার

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিমউদ্দিন মজুমদার গতকাল বুধবার ভোর ৪ টা ৫৬ মিনিটে হূদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১৯৮২ সালে চাঁদপুর জেলায় জন্মগ্রহণ করা জসিমউদ্দিন মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্ট থেকে এমএস ডিগ্রি অর্জন করেন। ২৯তম বিসিএস-এ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে পুলিশে তিনি যোগদান করেন। ২০১৬ সালে তিনি অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে এসবিতে যোগদান করেন। মেধাবী এই কর্মকর্তা চাকরি জীবনে সহকারী পুলিশ সুপার হিসেবে সিআইডি, সিলেট, কক্সবাজার, নারায়ণগঞ্জ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।