রূপগঞ্জ (নারায়নগঞ্জ) ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাধারণ কৃষকের লোকসান কমানোর জন্য নিজ হাতে ধান কেটে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা। বুধবার উপজেলার ভুলতা ইউনিয়নের আমলাবো এলাকায় কৃষকের ধান কেটে তাদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। রূপগঞ্জ ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদারের নেতৃত্বে এ ধান কাটায় আরও অংশ নেন উপজেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক আতিকুর রহমান মঈন, ভুলতা ইউনিয়নের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া ও ইমরান হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান হিমেল, উপজেলা ছাত্রলীগ নেতা আরিফ খান জয় প্রমুখ —ইত্তেফাক
