রাঙ্গামাটির বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান টিলায় বন্দুকধারীদের গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে পানিতে ঝাঁপ দেয়ার পর নিখোঁজ রয়েছে সুসময় চাকমা নামে আরো একজন। আহত পিকাশ চাকমা ও নিখোঁজ সুসময় চাকমা দলের সদস্য বলে দাবি করেছে ইউপিডিএফ। গতকাল বুধবার নানিয়ারচর থেকে আনারস বোঝাই একটি ট্রলার রাঙ্গামাটি আসার পথে ট্রলার থামিয়ে দুই ব্যক্তি ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় পাহাড়ের উপর থেকে অস্ত্রধারীরা গুলি চালালে পিকাশ চাকমা ওরফে নিকাশ ও সুসময় চাকমা ওরফে কাপন নামে দুইজন পানিতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় লোকজন পিকাশ চাকমাকে উদ্ধার করে চট্টগ্রামে পাঠিয়েছে। সুসময় চাকমার খোঁজ পাওয়া যায়নি। আহত বোট চালককে রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
