গাইবান্ধায় ১৯৭১ সালে প্রথম মানচিত্র যুক্ত পতাকার প্রস্তুতকারী শহরের মুন্সিপাড়ার টেইলার্স মাস্টার বেলাল শেখ (৮৬) বার্ধক্যজনিত কারণে গত মঙ্গলবার রাত ৩টায় জেলা শহরের মুন্সিপাড়ায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্ল¬াহি ... রাজেউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। ১৯৭১ সালের ২৩ মার্চ গাইবান্ধা শহরের পৌর পার্কের বর্তমান বিজয় স্তম্ভটির স্থানে প্রথম যে বাংলাদেশের পতাকাটি উত্তোলন করা হয়েছিল সেই পতাকাটি জীবনের ঝুঁকি নিয়ে তৈরি করেছিলেন বেলাল শেখ। তার মৃত্যুতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
