তাহিরপুর সীমান্তে দুই ধর্মের মানুষের মিলনমেলা আজ

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:২০
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার অদ্বৈত্য মহাপ্রভুর রাজারগাঁও নবগ্রাম আখড়াবাড়ী সংলগ্ন সীমান্ত নদী যাদুকাটার তীরবর্তী পণাতীর্থধামে প্রায় ৭০৯ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী স্নান যাত্রা ও হযরত শাহজালাল (রঃ)-এর সফরসঙ্গী ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ আরেফিন (র)’র মহাপবিত্র ওরস শুরু হচ্ছে আজ। ইসলাম ও সনাতন ধর্মের দুই আধ্যাত্মিক মহাসাধকের ভক্তদের এ মিলনমেলা শেষ হবে ২০ মার্চ। এনিয়ে উভয় ধর্মের লোকজন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ওরস পরিচালনা কমিটির সদস্য সচিব আলম সাব্বির জানান, ওরস ও স্নানযাত্রা উপলক্ষে এলাকায় দেশ-বিদেশের ৪ লক্ষাধিক নারী, পুরুষ-এর সমাগম ঘটবে। ইতিমধ্যে ওরস উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ জানান, এবার একটু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুরো এলাকাজুড়ে। দুইজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুইটি ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি ঝুঁকিপূর্ণ সড়ক এলাকায়ও থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।