স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল বুধবার অপরাহ্নে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম-মহাসচিব আমানুল্লাহ আমান, এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুকসহ দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
