মাওয়ার পদ্মায় নিখোঁজ দুই স্পিডবোট যাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:২৬
মাওয়া-কাওড়াকান্দি নৌ-রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিহত মনিরুল ও সাহেদুজ্জামান সাহেদের লাশ গতকাল বুধবার পদ্মা নদী থেকে উদ্ধার করেছে স্বজনরা। হাজরা চ্যানেলের কাছে উভয়ের লাশ ভেসে উঠলে তা উদ্ধার করা হয়। মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। গত সোমবার সন্ধ্যায় কান্দির হাজরা চ্যানেলের কাছে দুইটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে মনিরুল ও সাহেদুজ্জামান সাহেদ পদ্মায় ডুবে নিখোঁজ হন। নিহত মনিরুলের বাড়ি ভোলার লালমোহন উপজেলার কালমা গ্রামে এবং সাহেদুজ্জামানের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসেদপুর উপজেলার কেন্দুয়া গ্রামে।