গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফল বুধবার প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে সারাদেশে ৭৩৪টি কলেজের ৪ লাখ ৩১ হাজার ৬৬০ জন পরীক্ষার্থী (নিয়মিত, মানোন্নয়ন, অনিয়মিত) মোট ২৭৫টি কেন্দ্রে অংশগ্রহণ করে। প্রকাশিত ফল SMS এর মাধ্যমে বুধবার রাত ৮টা থেকে যে কোনো মোবাইল মেসেজ অপশনে গিয়ে nu<space>hp2<space> Roll লিখে ১৬২২২ নম্বরে Send করে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd এবং www.nubd.info থেকে ফল জানা যাচ্ছে।
