চট্টগ্রামে স্বর্ণসহ আটক ১০ ব্যক্তির রিমান্ডের আবেদন

আপডেট : ২৬ মার্চ ২০১৪, ২৩:৩২
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণসহ আটক সাত যাত্রীসহ ১০ জনকে গতকাল বুধবার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। গতকাল বুধবার আদালত বন্ধ থাকায় শুনানি হয়নি। আজ বৃহস্পতিবার শুনানি হবে বলে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহাবুদ্দিন ইত্তেফাককে জানিয়েছেন। উল্লেখ্য, গত মঙ্গলবার দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১০৭ কেজি ওজনের ৯২০টি স্বর্ণের বার উদ্ধার করেন কাস্টমস কর্মকর্তারা। এ সময় স্বর্ণসহ সাত যাত্রীকে আটক করা হয়। পরে সন্দেহভাজন আরো তিনজনকে আটক করা হয়।