কঠিন সময়ের জন্য প্রস্তৃুতি নিতে হবে

আপডেট : ২৩ মে ২০১৯, ০০:৩৬

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সামনে কঠিন সময় আসছে। সেজন্য আমাদের সব নাগরিককে প্রস্তুতি নিতে হবে। গতকাল বুধবার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানায়, আমাদের সামনে উন্নতি করার অনেক সুযোগ আছে। কিন্তু আন্তর্জাতিক পরিস্থিতি খুবই জটিল হচ্ছে। শি বলেন, আমাদেরকে অবশ্যই দেশে এবং দেশের বাইরের বিপজ্জনক পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকতে হবে, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। শি জিনপিং এমন সময়ে এসব কথা বলেছেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য এবং হুয়াও কোম্পানি নিয়ে চরম দ্বন্দ্ব বিরাজ করছে। -রয়টার্স