লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট খাদ্য গুদাম থেকে চোরাই পথে পাচারের সময় ট্রাক ভর্তি কাবিখার ১৫ মেট্রিক টন গম আটকের ঘটনায় পুলিশ বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেছে। এ সময় গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সামছুর রহিমকে পুলিশ আটক করলেও পরে তাকে ছেড়ে দেয়। মামলায় অভিযুক্তরা হচ্ছেন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহাম্মদ, সাহেবের হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গম ব্যবসায়ী মো. সাহাবউদ্দিন রনি, তার ভাই মো. সাহারুখ হোসেন, চরফলকন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. মিজানুর রহমান ও জব্দ করা ট্রাকের চালক।
মামলার বাদী কমলনগর থানার এসআই মো. নূরুল হক জানান, গোপন সূত্রে খবর পেয়ে ট্রাকসহ গমগুলো জব্দ করা হয়।
