মোবাইল দেবে স্বাস্থ্যবার্তা

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:০৪
স্বাস্থ্য চেক-আপ করানোর জন্য আমাদের মাঝে মাঝেই ডাক্তারের কাছে যেতে হয়। কিন্তু মোবাইলই যদি আপনাকে স্বাস্থ্য সম্পর্কে খবরাখবর দিতে পারে তাহলে কেমন হয়! কোরিয়ার অ্যাডভ্যান্সড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (কেএআইএসটি) একদল গবেষক এটা দাবি করেছেন যে, টাচস্ক্রিন মোবাইলে কিছু ফিচার যুক্ত করার মধ্য দিয়ে তা মানুষের যেকোনো রায়োমলিকুলার রোগ, হোক সেটা ঠাণ্ডা কিংবা কঠিন কোনো কিছু, সবই ডায়াগনোসিস করতে পারবে। টাচের মাধ্যমে ডিএনএ নির্ণয় করার পদ্ধতি অনেক আগেই বের হয়েছে। এবারে এই পদ্ধতিতেই মানুষের রোগ নির্ণয় করা হবে।