বানানরীতি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:১৭
আমাদের বাসে, রেলে, টেম্পোতে, ট্যাক্সির পেছনে, দোকানের পরিচিতি ফলকে, দেয়াল লিখনে ভুলের ছড়াছড়ি দেখা যায়। এসবে প্রধানত বানান ভুল হয়। এরপর দেখা যাবে বাক্যগঠন, যতিচিহ্নের ব্যবহার, শব্দ চয়ন ইত্যাদি ভুল। তরুণদেরও মাঝে মাঝে এমন ভুল হয়ে যায়। বানান বিষয়ে তরুণদের এমন ভুল নিয়ে এবার আলোচনা করেছেন রিয়াদ খন্দকার ও ছবি তুলেছেন দীপঙ্কর দীপু ‘ভুল’ বানানটাও আমরা অনেক সময় ভুল করে লিখি ‘ভূল’। পরীক্ষার খাতায় বানান ভুল করার রীতি অনেক পুরোনো হলেও বর্তমানে তরুণদের সবচেয়ে বেশি বানান ভুল করতে দেখা যায় জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও। অনেকের লেখার হাতটা দারুণ ভালো কিন্তু যখনই দেখা যায় কিছু বানান সমস্যা রয়ে গেছে লেখনীর মধ্যে, তখনই ওই লেখার মানটা নিয়ে একটু প্রশ্ন দেখা দেয়। সুতরাং লিখে কেউ যখন ভালো কিছু উপস্থাপন করতে চায়, তাকে অবশ্যই বানানের দিকে বেশি নজর দিতে হবে। ভুল হওয়াটাই স্বাভাবিক, তাই হয়তো প্রবাদে আছে ‘মানুষ মাত্রই ভুল’। সব ভুল কিন্তু মেনে নেওয়া যায় না। ধরা যাক মুমূর্ষু রোগীর অস্ত্রোপচার চলছে। তখন যদি চিকিত্সক ভুল করে রোগীর পেটে ছুরি-কাঁচি রেখে সেলাই করে দেন। তখন এ ভুল কি মেনে নেওয়া যায়? তেমনি বাংলা বানানে ভুল হলেও মেনে নেওয়া কষ্টকর। কেননা বাংলা আমাদের মাতৃভাষা। এ ভাষার মর্যাদা রায় বায়ান্নের একুশে ফেব্রুয়ারিতে শহীদ হয়েছেন, জীবন দিয়েছেন সালাম, বরকত, শফিউর, জব্বারসহ নাম না জানা অনেক ভাই। এখন যদি আমরা বাংলা বানান ভুল করি, সেটা হবে তাদের প্রতি আমাদের উদাসীনতারই প্রকাশ। বাংলা বানান শেখা কি খুব কঠিন কাজ? হয়তো না। দেখতে দেখতে অনেক সময় আমরা ভুল বানান শিখে ফেলি। যেমন প্রতিদিন আসা-যাওয়ার সময় একটি ভবনের পরিচিতি ফলকে চোখে পড়ে ‘খরিদসুত্রে এই জমির মালিক…’ কথাটি। সেটাই গেথে গেল মনের মাঝে তারপর প্রয়োজনের খাতিরে অনেকবার শব্দটি লিখেছেন। পরে একদিন বাংলা অভিধানে দেখলেন শুদ্ধ বানানটি হচ্ছে ‘খরিদসূত্রে’। এটাকে বলে দেখে দেখে ভুল শেখা। সহজ কিছু শব্দ যেমন, আমি রাত জাগতে “পাড়ি” না, কিন্তু রাত জেগে সিনেমা দেখতে ‘পাড়ি’। ভালোভাবে লক্ষ করলে বোঝা যায় কী ভুল আছে। ণ-ত্ব ও ষ-ত্ব বিধান না জানলেও সঠিক বানান লেখা যায়। এটা অনেকটা চর্চার ব্যাপার। বর্তমান আধুনিক প্রযুক্তিনির্ভর তারুণ্যের কম্পিউটার ছাড়া পড়াশোনা তো দূরে থাক ব্যক্তিগত জীবনও চিন্তা করা যায় না। এখন আমাদের কম্পিউটারে প্রতিদিন হাজার হাজার কাজ করতে হয়। এর মধ্যে একটি প্রধান কাজ হলো ডকুমেন্ট প্রস্তুত করা। ডকুমেন্ট প্রস্তুত করতে গেলে বিশেষ করে কিছু টাইপ করতে গেলে বানান ভুল একটি স্বাভাবিক ব্যাপার। ইংরেজি বানান ভুল হলে শব্দের নিচে লাল দাগ চলে আসে এবং খুব সহজেই মাউসের ডান বাটন ক্লিক করে ঠিক করে নেওয়া যায়। কিন্তু এটা শুধু ইংরেজির ক্ষেত্রে। আমাদের মাতৃভাষা বাংলাতে এই সুবিধা কোথায় পাবো তা আমরা জানি না। একটু চেষ্টা করলে এই সুবিধা আপনি পেতে পারেন। আপনি যদি লিনাক্স ব্যবহারকারী হন তাহলে কোনো সমস্যা নেই। লিনাক্সে ওপেন অফিস বা লিব্রা অফিস বাই ডিফল্ট দেওয়া থাকে। উইন্ডোজে এই সুবিধা পেতে হলে আপনাকে OpenOffice.Org অথবা Libre Office নামিয়ে ইনস্টল করে নিতে হবে এবং অবশ্যই এই সুবিধা পেতে ইউনিকোডে টাইপ করতে হবে। পুরোনো বাংলায় এই সুবিধা পাবেন না। উইন্ডোজে হোক বা লিনাক্সে হোক, ওপেন অফিসে হোক বা লিব্রা অফিসে প্রথমে আপনাকে OpenOffice.Org-এর একটি এক্সটেনশন Bengali Spellchecker Dictionary ইনস্টল করতে হবে। এরপর যখনই আপনি বাংলা টাইপ করবেন তখনই বানান চেক করার কাজ শুরু হয়ে যাবে। ভুল করলে এটি শব্দের নিচে লাল দাগ দেখাবে। আপনাকে শুধু ডান বাটন ক্লিক করে দেখতে হবে শুদ্ধটা কী? এক্সটেনশনটি অনেক শব্দই ঠিক করতে পারে। তবে ছোট ছোট কিছু শব্দকে ভুল ধরে যা আমরা অহরহ ব্যবহার করি। অল্প কিছু শব্দের ভুল ধরতে পারে না। ব্যাকরণগত ভুল ধরতে পারবে না। এবার সঠিক বানান শেখার কিছু কৌশল  প্রথমেই অভিধানকে বন্ধু বানাতে হবে। কারও কথার ওপর পুরোপুরি আস্থা না রেখে বানান নিয়ে সন্দেহ হলেই অভিধানে শব্দটি খুঁজতে হবে। তারপর লিখে রাখতে হবে। এক্ষেত্রে বাংলা একাডেমির অভিধানগুলো অনেকটা নির্ভরযোগ্য। কিনতে পারেন সংসদ বাঙ্গালা অভিধানও।  বানান শেখার জন্য চাই একটু মনোযোগ। বাংলা ভাষায় শব্দের খেলাটাও দারুণ। যেমন কেউ শিখলেন প্রতিযোগী বানানটি। এখন যদি এর সাথে ‘তা’ যোগ করতে হয় তখন হয়ে যাচ্ছে প্রতিযোগিতা। এভাবে সহযোগী হয়ে যাচ্ছে সহযোগিতা। একই ভাবে ধূলা, পূজা হয়ে যাচ্ছে ধুলো, পুজো। আবার রবি শব্দের সাথে ইন্দ্র মিলে হবে রবীন্দ্র। এটা সন্ধি। তাই একটু মনোযোগ দিলে বানানের ম্যাজিকটা ধরা সহজ।  কোথাও দেখা-পড়া কোনো শব্দের বানান ভুল মনে হচ্ছে। মনে হওয়ার সাথে সাথে অভিধান দেখতে হবে। এমন হতে পারে হাতের কাছে অভিধান নেই ঠিক সেই মুহূর্তে। তখন মনে রাখুন শব্দটি, সম্ভব হলে কোথাও লিখে রাখুন। বাসায় এসে অভিধান দেখুন। এভাবে শেখা হবে অনেক বানান। মডেল রিয়ানা মেকআপ হেয়ারোবিক্স ব্রাইডাল