যেকোনো কাজেই চাই আগ্রহ। আগ্রহের মাত্রার উপর নির্ভর করে সাফল্যের সূচক। জোর করে আর যাই হোক, জ্ঞানদান করা চলে না। তাই শিক্ষার্থীদের স্বেচ্ছায় পাঠ্যমুখী করার কাজটিই মূলত করছে ক্যামব্রিয়ান। আর এজন্য প্রথমেই দরকার শিক্ষার্থীদের মাঝে আগ্রহ সৃষ্টি করা। কিন্তু কীভাবে? কম্পিউটার প্রযুক্তি সবার কাছেই বেশ আগ্রহের এবং কাজেরও একটি বিষয়। বিশেষ করে তরুণ, এমনকি বাচ্চাদেরও একধরনের আকর্ষন রয়েছে এই কম্পিউটারের প্রতি। ক্যামব্রিয়ান কর্তৃপক্ষ ঠিক এই জায়গা থেকেই শুরু করলেন। পাঠ্যবিষয়গুলোকে ওদের সামনে অধিকতর সহজ-সাবলীল ও আনন্দদায়কভাবে উপস্থাপনের পাশাপাশি গাদাগাদা বইয়ের বোঝা সরিয়ে কম্পিউটারের লেটেস্ট এবং ইন্টারেস্টিং সংস্করণ-ল্যাপটপ বা আইপ্যাড হাতে দেওয়ার প্রয়াস রেখেছেন তারা। অর্থাত্ ছাত্র-ছাত্রীদের হাতে বইয়ের ভারী ব্যাগের পরিবর্তে একটি ছোট্ট ল্যাপটপ মাত্র। ফলে ওরা স্কুল কলেজে যাচ্ছে আনন্দের সাথে, লেখাপড়া করছে চাপবিহীন পদ্ধতিতে স্বপ্রণোদিত হয়ে।
আর ডিজিটাল শিক্ষা বলতে শিক্ষার্থীদের হাতে শুধু কম্পিউটার, ল্যাপটপ ধরিয়ে দিয়েই শেষ করেনি ক্যামব্রিয়ান, এজন্য প্রথমেই তৈরি করা হয়েছে পাঠ্যপুস্তকের ডিজিটাল ভার্সন ডিভিডি ও তা রান করার জন্য ‘ডিজিটাল ক্যামব্রিয়ান’ নামক একটি সাবলীল সফটওয়্যার। শিক্ষার্থীরা ল্যাপটপে প্রবেশের সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে পেয়ে যাচ্ছে প্রাক-প্রাথমিক থেকে একাদশ-দ্বাদশ শ্রেণীর সকল বোর্ড পাঠ্যসহ ৪টি সার্টিফিকেট পরীক্ষা সংক্রান্ত জরুরি তথ্য, সকল প্রকার ডিকশেনারি ও ইন্টারনেট ইংলিশ টকারসহ বিভিন্ন শিক্ষা-উপকরণ। আর এসব কারণেই ক্যামব্রিয়ান ধারাবাহিকভাবে অর্জন করছে ঈর্ষণীয় ফলাফল। গুণগত মানের আধুনিক শিক্ষার জন্য আন্তর্জাতিক এডুপ্রেণার অ্যাওয়ার্ড, এসিক ও আইএসও সনদসহ জাতীয়-আন্তর্জাতিক বহু প্রাতিষ্ঠানিক পদক তথা স্বীকৃতি পেয়েছে ক্যামব্রিয়ান।
সিটিভি :ক্যামব্রিয়ান চালু করতে যাচ্ছে শিক্ষামূলক ক্যামব্রিয়ান টেলিভিশন (সিটিভি) এবং চলছে ক্যামব্রিয়ান নিউজ বিডি ডটকম। ফলে গণমাধ্যমে শিক্ষার্থীদের আর দেখতে হবে না রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি, খুন-চাঁদাবাজি কিংবা ব্যাংক ডাকাতি ও জালিয়াতির খবর। তারা ক্যামব্রিয়ান টেলিভিশনে দেখতে পাবে শিশুতোষ বিভিন্ন ডকুমেন্টারি ও শিক্ষামূলক নাটক, কার্টুন, এমনকি সিনেমাও। একই সাথে থাকবে দেশের শীর্ষস্থানীয় ও সুপ্রিয় শিক্ষকদের বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ ক্লাস-লেকচার পর্যালোচনা ও সংবাদসহ নানা কিছু। যে শিক্ষা হবে একুশ শতকের সর্বোন্নত ডিজিটাল তথা নান্দনিক শিক্ষা। এ বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করা যেতে পারে এই ঠিকানায় :প্লট-২, গুলশান সার্কেল-২, ঢাকা। ফোন : ৯৮৯১৯১৯, ০১৭২০৫৫৭১৮০/৯০। ক্রমোন্নতি তথা ঈর্ষণীয় ফলাফলের এক উজ্জ্বল দৃষ্টান্ত ক্যামব্রিয়ান। অব্যাহত সাফল্যের ধারাবাহিকতায় এইচএসসি-২০১৩ পরীক্ষায়ও ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে ক্যামব্রিয়ান কলেজ। ঢাকা বোর্ডে সেরা ১০ কলেজের মেধা তালিকায় ৭ম স্থান অর্জন করেছে তারা। পরীক্ষায় অংশগ্রহণ করে এদের ১৩৪৭ জন শিক্ষার্থী। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৯৪৩ জন। এসএসসি ২০০৮, ২০০৯ ও ২০১০ সালে সম্মিলিত মেধা তালিকায় যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও ১১তম এবং শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা বোর্ডে ১ম স্থান অর্জন করে ক্যামব্রিয়ান।
