মুখের গড়নে চুলের কাট

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৩
তরুণদের চুলের কাট নিয়ে ভাবনার অন্ত নেই। কেননা ব্যক্তিত্ব প্রকাশে পোশাকের সঙ্গে সঙ্গে চুলের ভূমিকাও অনেক। তাই নিজেকে উপস্থাপন করতে তরুণরা প্রতিনিয়তই হেয়ার স্টাইলে পরিবর্তন আনে। কিন্তু সবসময় কি চুলের কাটটি নিজের চেহারার সাথে মানিয়ে যায়? মনে হয় না। কেননা নিজের মুখের গড়ন অনুযায়ীই চুলের কাট হতে পারে আপনার জন্য আদর্শ। তাই নিয়ে কিছু আলাপচারিতা। তারুণ্য বরাবরই নিজের সৌন্দর্য নিয়ে বেশ সচেতন। সে ক্ষেত্রে মানানসই চুলের কাট তো অবশ্যই তাদের জন্য গুরুত্বপূর্ণ ব্যাপার। সে ক্ষেত্রে ভালো মানের কোনো পার্লারে গিয়ে চুল কাটাতে শুরু হয় তোড়জোর। কিন্তু কেমন কাট আপনার মুখের সঙ্গে মানিয়ে যাবে এ নিয়ে সিদ্ধান্তটা নিতে হবে আপনাকেই। এখন ভাবছেন কী রকম চুল কাটাবেন? আসুন জেনে আসি মুখের গড়ন অনুযায়ী কীভাবে চুল কাটাবেন। লম্বা মুখ :যাদের মুখের গড়ন লম্বা তাদের কপালের গড়ন বেশ চওড়া হয়। এই চওড়া কপাল ঢাকতে ব্যাঙ্কস কাট কাটতে পারেন। ফলে সামনের চুলগুলো কপালের ওপর পড়ে থাকবে, কপাল বড় লাগবে না। আর পেছনের চুলগুলো লম্বা হলে ইউ, স্টেইট বা লেয়ার কাটতে পারেন। গোল মুখ :এ ধরনের মুখ দেখতে ভরাট। তাই সামনে থেকে লেয়ার করে গালের বেশকিছু অংশ ঢেকে রাখলে মুখটা লম্বাটে লাগবে। কপালের ওপর চুল ফেলে না রেখে মাথার তালুর দিকে ছোট ছোট স্টেপ করে কাটলে চুলটা ফোলা ফোলা থাকবে। চৌকা মুখ :এই মুখের গড়নটা এমন যে, গালের হাড়টা বেশ ছড়ানো ও নিচের দিকটা সোজা। তাই এ ধরনের মুখের গড়নের সঙ্গে স্কয়ার লেয়ার ভালো মানাবে। ইচ্ছে করলে চুলের ওপর দিকটা একটু ব্যাঙ্কস করে ফুলিয়ে নিতে পারেন। ছোট মুখ :ছোট মুখে এমন কাট দিতে হবে যাতে মুখ দেখতে বড় লাগে। চুল দিয়ে মুখের কোনো অংশ ঢাকা না পড়ে। এ ক্ষেত্রে একটু বড় করে লেয়ার, স্কয়ার লেয়ার, ব্যাঙ্কস ও স্টেপ কাট দিতে পারেন। ছোট মুখে লম্বা চুল বেশ মানায়। কিছু পরামর্শ  চুল পড়ে ও চুল কমে গিয়ে সিঁথি চওড়া হয়ে যায়। সিঁথি পরিবর্তন করে নতুন হেয়ার কাট দিতে পারেন। তবে এমন কাট বেছে নিতে হবে যেন চুল বেশি মনে হয়। সামনের চুল ছোট করে কাটলে সিঁথির অবস্থান দ্রুত পরিবর্তন হবে। মাথার ফাঁকা অংশ কম দেখা যাবে।  চুল পাতলা থাকলে স্টেপ কাট দিতে পারেন। এতে চুল কম তা মনে হবে না। দেখতে ঘন মনে হবে।  চুল কাটতে যাওয়ার আগে শ্যাম্পু করে নিন। জেনে রাখুন, চুলের ভলিউমের ধরনের ওপর কাটের অনেক কিছু নির্ভর করে। মডেল বেনজির