বিজনেস অ্যাকাউন্টিংয়ে ভবিষ্যত্

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৩
ব্যবসায়িক জীবন বৈচিত্র্যপূর্ণ হওয়ার কারণে অনেকেই এখন ব্যবসা করে ক্যারিয়ার গড়তে চান। কিন্তু ব্যবসা-বাণিজ্যে প্রয়োজন পড়ছে সময়োপযোগী শিক্ষা-কৌশল। এই ক্ষেত্রে সময়োপযোগী কোর্স বিজনেস অ্যাকাউন্টিং। চাকরির বাজারেও রয়েছে এ বিষয়টি নিয়ে পড়াশোনা করা ব্যক্তিদের চাহিদা। এটি আপডেট বিজনেস এবং এর সার্বিক অ্যাকাউন্টিবিলিটি নিয়ে একটি ডিগ্রি। এই কোর্সে রয়েছে চাকরি ক্ষেত্রে উচ্চবেতন। পৃথিবীব্যপী কর্মক্ষেত্রের ব্যাপ্তি রয়েছে এ বিষয়ে পড়াশোনা করা ব্যক্তিদের। এটি হচ্ছে সেমিস্টারভিত্তিক ফিন্যান্স এবং বিজনেস বিষয়ে উচ্চতর পড়াশোনা। কোর্সটি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন—ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কনট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফিন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি শেখানো হয়। এসএসসি বা ও-লেভেলের পর ইউকে সরকার ও জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ৪ বছরের অনার্স ডিগ্রি করার সুযোগ রয়েছে ক্যাটেকে, যাদের ঠিকানা সেক্টর-১১, রোড-২, বাড়ি-১৪, উত্তরা, ঢাকা। ফোন :৮৯৯১৩৭১। হায়ার ন্যাশনাল ডিপ্লে¬ামা ইন বিজনেস শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ড প্রভৃতি বিশ্ববিদ্যালয়সহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত অনেক স্বনামধন্য ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে। উন্নত বিশ্বে গিয়ে লেখাপড়া করার পাশাপাশি চাকরি প্রাপ্তির সুযোগ পায় এ বিষয়টির শিক্ষার্থীরা। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। যারা ক্রেডিট ট্রান্সফার করে বিদেশ গিয়ে চাকরি করতে চায় তাদের জন্যও বিষয়টি বিশেষভাবে উপযোগী। বিজনেস অ্যাকাউন্টিং কোর্সের শিক্ষা খরচ যথেষ্ট কম। আর এক্ষেত্রে ফেল করার তেমন আশঙ্কাও থাকে না। এই কোর্সে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এরপর লেভেল-৬ সম্পন্ন করা যাচ্ছে ক্যাটেক থেকেই। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স, যা যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে পাসকৃত শিক্ষার্থীরা এখানে পড়তে পারবে। এছাড়া গ্র্যাজুয়েটদের জন্য এটি বেশ কার্যকরী। এখান থেকে ডিগ্রি নিয়ে ব্যাপক সংখ্যক শিক্ষার্থী এরই মধ্যে বিদেশ যাওয়াসহ বিভিন্ন ক্ষেত্রে চাকরি করছে। এদের রয়েছে এডেক্সেল অনুমোদিত শিক্ষকমণ্ডলী। কলেজটি দীর্ঘ দিন ধরে স্বল্প ব্যয়ে এসব বিষয়ে মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। বিটেক, এডেক্সেল, ফিবা, কারিগরি শিক্ষাবোর্ড, ইন্টারন্যাশনাল একরিডিটেশন অরগানাইজেশন প্রভৃতির আওতাভুক্ত এই কলেজ। এই খাতে বাংলাদেশের অন্যতম সুনামধারী বিদ্যাপীঠ যাদের রয়েছে একাধিক পরিপূর্ণ ক্যাম্পাস এবং সর্বাধিক দেশি-বিদেশি শিক্ষার্থী। এখানে প্রতিটা বিষয়ে সিট সংখ্যা ৩০টি।