পড়ার বিষয় ফার্মেসি

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৫
বিশিষ্ট শিক্ষানুরাগী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. এবিএম মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠাতার উদ্দেশ্য ছিল দরিদ্র, মেধাবী শিক্ষার্থীদের মাঝে সময়োপযোগী শিক্ষাদান। আর এর মাধ্যমে উপযুক্ত মানবসম্পদ গড়ে তোলা। এই উদ্দেশ্যকে সামনে রেখে ২০০৬ সালে চালু করা হয় বি-ফার্ম অনার্স কোর্স। প্রোগ্রামটি ২০০৬ সালে চালু করা হলেও প্রতিষ্ঠাতা তার জীবদ্দশায় প্রোগ্রামটি চালু করার জন্য কারিকুলামসহ সকল প্রস্তুতি নিয়েছিলেন। উল্লেখ্য যে, এই ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সুনাম কুড়িয়েছে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৩৫০টি ওষুুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, যা থেকে উত্পাদিত ওষুধ দেশের সম্পূূর্ণ চাহিদা মিটিয়ে প্রায় ৭০টি দেশে রপ্তানি করছে। ওষুধের উত্পাদন, মাননিয়ন্ত্রণ ও বিপণনে ফার্মাসিস্টদের ভূমিকা অপরিসীম। দেশের মেধাবী ও পরিশ্রমী ছাত্ররা সময়োপযোগী এই শিক্ষার মাধ্যমে ফার্মাসিস্ট হিসেবে তৈরি হয়ে এই পেশা ও শিল্পকে দেশে ও দেশের বাইরে সুনাম অর্জন করতে সহায়তা করছে। ঢাকা ইন্টারন্যশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ফার্মেসি বিভাগ তেমনি দক্ষ ও উপযুক্ত ফার্মাসিস্ট তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বিভাগ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত। ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগে রয়েছে সময়োপযোগী ও অনুমোদিত পাঠ্যক্রম, আধুনিক ও পর্যাপ্ত যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাবরেটরি এবং গ্রন্থাগার। নিজস্ব শিক্ষক ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বরেণ্য ও অভিজ্ঞতাসম্পন্ন শিক্ষকরা এই বিভাগে শিক্ষাদানের সাথে জড়িত রয়েছেন। এই বিশ্ববিদ্যালয় থেকে ইতোমধ্যে সাফল্যের সাথে কৃতকার্য হওয়া ফার্মাসিস্টরা দেশের বিভিন্ন ওষুধ উত্পাদন প্রতিষ্ঠানে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছেন। এটি এমন একটি পেশাগত ডিগ্রি যা অর্জনের সাথে সাথে চাকরির নিশ্চয়তা প্রদান করে। এই বিভাগে যেমন অভিজ্ঞ, প্রবীণ শিক্ষকমণ্ডলী রয়েছেন তেমনি রয়েছে মেধাবী চৌকস নবীন শিক্ষক। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুরো ক্যাম্পাসটি ওয়াইফাই হওয়ায় ছাত্রছাত্রীরা ইন্টারননেটের মাধ্যমে ফার্মেসি বিষয়ে বিভিন্ন ধরনের জানাশোনার সুযোগ পাচ্ছে। এই অনুষদে একাডেমিক চর্চা বজায় রাখার জন্য নিয়মিত লেকচার, সেমিনার ও সিম্পোজিয়াম করা হয়। এই ইউনিভার্সিটির রয়েছে একটি প্রকাশনা। সেখান থেকে নিয়মিত ষান্মাসিক জার্নালসহ বিভিন্ন বই প্রকাশ করা হয়ে থাকে। শিক্ষার্থীদের মধ্যে বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার জন্য বির্তক, উপস্থিত বক্তৃতাসহ বিভিন্ন কর্মশালা ও প্রতিযোগিতা নিয়মিত আয়োজন করা হয়ে থাকে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ: ৬৬ গ্রিনরোড, ঢাকা-১২০৫। ফোন :৯৬১৩৮৬৮, ০১৬১১-৩৪৮৩৪৬। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৬৬, গ্রিনরোডে একটি ১২তলা বিশিষ্ট ভবন রয়েছে। ইউনিভার্সিটির এই ক্যাম্পাসে ৫০০ আসনবিশিষ্ট একটি মিলনায়তন রয়েছে। ইউনিভার্সিটির নিয়মিত সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করা হয়ে থাকে।