সাফল্য যখন ম্যানেজমেন্টে

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২০:২৫
দুনিয়াজুড়ে চাকরির বাজারে যে কয়টি পেশার চমত্কার চাহিদা রয়েছে তার মধ্যে অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট অন্যতম। এই কোর্সের শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে পাস করার আগেই চাকরিতে প্রবেশ করে। বিশেষ করে এয়ারলাইন্স, ট্রাভেলস ট্যুরিজম, মার্কেটিং, অ্যাভিয়েশন, পোর্টসহ বিভিন্ন খাতে চাকরি করতে পারে। শিক্ষার্থী যেকোনো বিভাগ হতে পাস করে এই কোর্স সম্পন্ন করতে পারে এবং বিশ্বের যেকোনো দেশে ক্রেডিট ট্রান্সফারসহ চাকরি করার সুযোগ পায়। এই কোর্সের অন্যতম এইচএনডি-বিবিএ ইন অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট। এদেশে ক্যাটেক কোর্সটি চালু করেছে, যেখান থেকে ব্যবস্থাপনা নিয়ে করা কোর্সটি করে কেউ বেকার নেই। কলেজটির উত্তরার এগার নম্বর সেক্টরের দুই নম্বর রোডের চৌদ্দ নম্বর প্লটে অবস্থিত ক্যাম্পাসের ফোন :০১৯২৬৯৬৩৬৫৫। এই খাতে চাকরির শুরুতেই ৭০-৮০ হাজার টাকা বেতন পাওয়া যায়, যা কয়েক বছরে বেড়ে কয়েক লাখ টাকা হয়ে যায়। মাত্র এসএসসি-এইচএসসি বা ‘এ’-‘ও’ লেভেল সম্পন্নকারীরা এই কোর্স শুরু করতে পারবে। যেসব স্টুডেন্ট গবেষণা এবং সঠিক চিন্তার মাধ্যমে অ্যাভিয়েশন খাতের জটিল বিষয়ের সমাধান করতে সক্ষম এবং এই শিল্প খাতে প্রয়োজনীয় প্রচেষ্টার মাধমে নিজেদের ক্যারিয়ার গড়তে চায় তারা বিষয়টি পড়তে পারে। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট এক্ষেত্রে পুরোপুরি সহায়ক একটি কোর্স। শিক্ষার্থীরা বিভিন্ন মডিউলে এই কোর্সটি সম্পন্ন করতে পারে। এর অন্যতম হচ্ছে—অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ ও এয়ারলাইন্স এবং এয়ারপোর্ট যেখানে হেলথ, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, মিটিং কাস্টমার নিডস ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ার ট্রাভেল, এয়ারক্রাফট অপারেশনস, মার্কেটিং দি অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, ই-বিজনেস ফর এয়ারলাইন্স, এয়ারক্রাফট অ্যান্ড এয়ারফিল্ড পারফর্মেন্স, প্রিপারেশন ফর ওয়ারকিং ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, হিউম্যান রিসোর্স ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, এয়ারপোর্ট এমার্জেন্সি অপারেশন, এনভায়রনমেন্টাল ইমপ্যাক্টস অব অ্যাভিয়েশন এয়ারপোর্ট অপারেশন্স, টিম লিডারশিপ ইন অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ফর অ্যাভিয়েশন, ফার্স্ট এইড অ্যান্ড হেলথ ফর অ্যাভিয়েশন, হ্যান্ডলিং এয়ারপ্যাসেঞ্জারস, এয়ার কার্গো অপারেশনস, এয়ারপোর্ট র্যাম্প হ্যান্ডলিং প্রভৃতি। চার বছরে বাংলাদেশের সর্বসমাদৃত ইংলিশ মিডিয়াম শিক্ষা বোর্ড বিটেক এডেক্সেলের অধীনে কোর্সটি করতে হয়। এক্ষেত্রে ১৮ মাস পর পায় আন্তর্জাতিক ধারার সার্টিফিকেট লেভেল থ্রি বা এনডি। এর পর আঠারো মাসের লেভেল ফাইভ বা এইচএনডি। এরপর ফাইনাল ইয়ার বা চতুর্থ বছর পায় টপ আপ বিবিএ বা বিএসসি। এর পর শুধু বাংলাদেশই নয়, বিশ্বজুড়ে অ্যাভিয়েশন খাতে ক্যারিয়ার গড়তে তার ভাগ্যের দুয়ার খুলে যায়। অবশ্য এখন লেভেল-৬ বাংলাদেশ থেকে সম্পন্ন করা যায়। অ্যাভিয়েশন ম্যানেজমেন্ট কোয়ালিফাইড শিক্ষার্থীরা ইংল্যান্ড, আমেরিকা, কানাডা প্রভৃতি দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ব্যাচেলর প্রোগ্রামে ভর্তি হতে পারে। এছাড়া স্বল্প মেয়াদি এই কোর্স শেষ করে শিক্ষার্থীরা চাইলেই ইংল্যান্ডের কভেন্টি, কিংসস্টোন, স্যালফোর্ড, ক্রেইনফিল্ডসহ বিশ্বের যেকোনো দেশের এডেক্সেল অনুমোদিত ইউনিভার্সিটিতে সহজে চূড়ান্ত বর্ষে ভর্তি হতে পারে।