লরা জন রিজ উইদারস্পুন, যিনি রিজ উইদারস্পুন নামেই সমধিক পরিচিত। একজন মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯৮ সালে তিনি তিনটি খ্যাতনামা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। সেগুলো হচ্ছে :ওভারনাইট ডেলিভারি, প্লিজেন্টভিল, এবং টোয়াইলাইট। পরবর্তী বছরে সমালোচক চলচ্চিত্র ইলেকশনে তাকে দেখা যায়। এই চলচ্চিত্রটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন লাভ করেন। ২০০১ সালে তার পেশাজীবনের অন্যতম উল্লেখযোগ্য একটি ঘটনা ঘটে। ‘এল উড’ চরিত্রে অভিনীত তার চলচ্চিত্র লিগালি ব্লন্ড বক্স অফিস হিট হয়। আর এটাই উইদারস্পুনের চলচ্চিত্র জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ২০০২ সালে তিনি সুইট হোম আলাবামা ছবিতে অভিনয় করেন, যা এখন পর্যন্ত তার অভিনীত সবচেয়ে ব্যবসাসফল ছবি। লুইজিয়ানার নিউ অর্লিন্সের তত্কালীন সাউদার্ন ব্যাপটিস্ট হাসপাতালে রিজ উইদারস্পুনের জন্ম। তারা তখন নিউ অর্লিন্সে থাকতেন, কারণ তার বাবা সেসময় টুলেন বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল স্কুলের ছাত্র ছিলেন। সম্প্রতি তিনি খবরের শিরোনাম হয়েছেন একটি উপহারের মাধ্যমে। সদ্যজাত শিশুর জন্য রাজকীয় উপহার পেলেন হলিউডি অভিনেত্রী রিজ উইদারস্পুন। তিনি গত বছর, ২০১২ সালে ‘দিস মিনস ওয়ার’ সিনেমাটিতে অভিনয়ের জন্যও বেশ আলোচিত হন। তার সম্পর্কে আরও জানতে :www.rizutherspoon.com
