চাঁদা না দেয়ায় বোরো স্কীমের সেচ ইঞ্জিনে অগ্নিসংযোগ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২১:৩০
সন্ত্রাসীদের চাঁদার দাবি মেটাতে না পারায় তাড়াশ উপজেলার বিনোদপুর গ্রামে স্কুল শিক্ষক জয়ন্ত কুমার ও তার পরিবার জিম্মি হয়ে পড়েছে। বার বার সন্ত্রাসীদের ধার্যকৃত চাঁদা দিতে না পারায় ২৬ মার্চ রাতে বোরো স্কীমের সেচ যন্ত্র পুড়িয়ে দেয়ায় দুর্বিপাকে পড়েছে শিক্ষক পরিবারটি। অভিযোগে জানা যায়, গত ২৪ মার্চ অজ্ঞাত সন্ত্রাসীরা ২৪ ঘণ্টার মধ্যে ২লাখ টাকা চাঁদা দাবি করে বাড়ির ফটকে একটি চিরকুট রেখে যায়। এতে সাড়া না দেয়ায় ২৬ মার্চ রাতে আরেকটি চিরকুটে ২লাখ টাকা চাঁদা না দিলে তার ৪ বছরের ভাতিজাকে হত্যার হুমকি দেয় এবং দাবির টাকা নির্দিষ্ট একটি স্থানে রেখে যেতে বলে। কিন্তু চাঁদার টাকা প্রদানে কোন উদ্যোগ গ্রহণ না করায় ওই রাতেই স্কুল শিক্ষক জয়ন্ত কুমারের স্কীমের সেচ ইঞ্জিনটি পুড়িয়ে দেয়। এঘটনার পর পরিবারটি আতংকিত হয়ে পড়েছে। এব্যাপারে তাড়াশ থানায় জিডি করার পর থানা পুলিশ প্রাথমিক তদন্ত সম্পন্ন করেছে।