স্কুল হকি শুরু আজ

আপডেট : ২৮ মার্চ ২০১৪, ২২:১৯
স্পোর্টস রিপোর্টার জাতীয় স্কুল হকির চূড়ান্ত পর্ব শুরু হবে আজ। ২৯টি স্কুল নক-আউট পর্বে খেলবে। প্রথম দিন বিকাল চারটায় নবাব হাবিবুল্লাহ স্কুল ও ইউনুস বহুমুখী স্কুল একাডেমী মুখোমুখি হবে। এর আগে সকাল ১০টা থেকে পালাক্রমে তিনটি খেলা অনুষ্ঠিত হবে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকির স্পন্সর।