ধীর গতির বোলিংয়ের জন্য ইংল্যান্ড দলকে জরিমানা করা হয়েছে। চলমান টি-২০ বিশ্বকাপে বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এক নম্বর গ্রুপে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে ধীর গতির বোলিংয়ের জন্য জরিমানা করা হয় ইংলিশ দলকে।
স্টুয়ার্ট ব্রডের নেতৃত্বাধীন ইংলিশরা নির্ধারিত সময়ে দুই ওভার কম বোলিং করায় আইসিসি ম্যাচ রেফারি ডেভিড বুন দলটিকে জরিমানা করেন। আইসিসির নিয়মানুসারে মন্থর গতির বোলিংয়ের জন্য কোন দলকে জরিমানা করা হলে সে দলের খেলোয়াড় ও অন্যান্য সদস্যদের ম্যাচ ফির দশ শতাংশ এবং অধিনায়কের দ্বিগুণ জরিমানা করা হয়। ইংলিশ খেলোয়াড়দের বিশ শতাংশ জরিমানা করায় ব্রডকে চল্লি¬শ শতাংশ জরিমানা গুণতে হবে। আগামী এক বছরের মধ্যে টি-২০ ক্রিকেটে ব্রড আবারো ধীর গতির বোলিংয়ের জন্য দোষী প্রমাণিত হলে আইসিসির নিয়মানুসারে এক ম্যাচ খেলতে পারবেন না তিনি।
